"হিফজুল কুরআন ইনস্টিটিউট"-তে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত ও মর্মার্থ অনুধাবনের পাশাপাশি বলিষ্ঠ ইসলামী স্কলার তৈরির লক্ষ্যে কুরআনের আহকাম সম্পর্কিত আয়াতসহ ন্যূনতম ৫ পারা ও ৩০০ সহিহ হাদিস হিফজ বাধ্যতামূলক। পাঠদানে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য শ্রেণিভিত্তিক প্র্যাকটিক্যাল ইংলিশ কোর্স, ব্রিটিশ IELTS ধাঁচের মূল্যায়ন পদ্ধতি এবং আরবি ও ইংরেজি ভাষায় বিশুদ্ধ উচ্চারণে কথোপকথনের বিশেষ ব্যবস্থা রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাবিদ ও আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানে ছাত্রদের মেধা বিকাশে রয়েছে বক্তৃতা, বিতর্ক, লেখনী চর্চা ও ইসলামী সঙ্গীতের সুযোগ। ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের জন্য পূর্ণ অভিভাবকত্ব গ্রহণের ব্যবস্থাসহ আবাসিক ছাত্রদের ২৪ ঘণ্টা শিক্ষকগণের সরাসরি তত্ত্বাবধানে রাখা হয়। নিরাপদ ক্যাম্পাসে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, মাল্টি-সিস্টেম জেনারেটর, সিসিটিভি এবং প্রজেক্টরযুক্ত আধুনিক শ্রেণিকক্ষ। ছাত্রদের জন্য নির্ধারিত খাট, লন্ড্রি সার্ভিস, স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার, ইনডোর গেমস, শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ, কম্পিউটার ল্যাব ও সমৃদ্ধ লাইব্রেরির ব্যবস্থা রয়েছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও প্রতিটি বিষয় অভিজ্ঞ ভিজিটিং শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
See EIIN CertificateInstitute EIIN Number :
Institute Name
HIFZUL QURAN INSTITUTETag
SEMI ENGLISH MEDIUMAddress
Shahibag (Bajaj Showroom) Bishwa Road, ChapainawabganjMobile No
01305459666Current Student
76Institute Type
MadrasahClass
Nursery,Class One,Class Two,Class Three,Class Four,Class Five,Class Six,Class Seven,Class EightClassroom
7